রাজনৈতিক খলনায়ক ছিলেন জিয়া, এখন খলনায়িকা খালেদা: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:২১

কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তথ্যমন্ত্রী

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর রাজনৈতিক খল নায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর দেশের বর্তমান সংকট সৃষ্টির খল নায়িকা হচ্ছেন খালেদা জিয়া। শনিবার (৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তাদের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘সব খুনিদের প্রাতিষ্ঠানিক কারখানা এবং জঙ্গি উৎপাদনের কারখানা হলো বিএনপি। তারা লুটপাট ও রেলচোর সিন্ডিকেটের হোতা। তাদের হাতে দুর্নীতির ছাপ, রক্তের দাগ লেগে আছে। তাদের বড় গলায় কথা বলা উচিত না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির কাছে আমরা ক্ষমা চাইবো না। আমাদের ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। ক্ষমা চাইবে বিএনপির নেত্রী  খালেদা জিয়া। তারা খুন, দুর্নীতি ও লুটপাট করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন প্রমুখ।

পরে মন্ত্রী উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষাথীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেন। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। এর আগে, সকাল ৯টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পূনর্বাসন ও উন্নয়ন প্রকল্পে’র আওতায় নবনির্মিত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। পরে তিনি মৎস্য খামারি এবং জেলেদের নিয়ে মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় শুভেচ্ছো বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলার সিনিয়ার মৎস্য অফিসার গোলাম সরোয়ার। আর বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ প্রমুখ।

আরও পড়ুন: নেত্রকোনা মুক্ত দিবসের শোভাযাত্রায় হাতাহাতি

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম