মাহমুদুর রহমান ও বিএনপি নেতা মওদুদের নামে নড়াইলে মামলা

নড়াইল প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১

মাহমুদুর রহমান ও ব্যারিস্টার মওদুদ আহমদ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের বিরুদ্ধে নড়াইলে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নড়াইল সদর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল আজাদ মামলাটি তদন্তের জন্য নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন আগামী ১৬ জানুয়ারির মধ্যে আদালতে দাখিলের নির্দেশও দিয়েছেন বিচারক।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় মামলার ১নং আসামি দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য রাখেন। যাতে এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে। মামলার ২নং আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিম ও ৩নং আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ করতালির মাধ্যমে ওই বক্তব্য সমর্থন করেছেন। ফলে তাদেরকেও মামলায় আসামি করা হয়েছে।

মামলায় সাক্ষী করা হয়েছে ছাত্রলীগ নড়াইল সদর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইমরুল কায়েস ও ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সাবেক সহ-সভাপতি সবুজ সাহাকে।
আরও পড়ুন:

মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় মামলা

গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি

সিলেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান