চুয়াডাঙ্গায় বিএনপির র‍্যালিতে যুবলীগের হামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর)  সকাল ৯টার দিকে উপজেলার দর্শনা পৌরসভার বিশ্বাস মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির ১০ জন এবং যুবলীগের ৩ জন নেতাকর্মী আহত হয়।  দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার সকালে দর্শনা রেলইয়ার্ড থেকে বিজয় দিবসে বিএনপির একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিশ্বাস মার্কেটের কাছে পৌঁছালে যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী র‌্যালিতে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেকেই আহত হয়। এরপর র‌্যালিটি পণ্ড হয়ে যায়।

ওসি আরও জানান,  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম