‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে’

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৫





কোটচাঁদপুর পুলিশের সার্কেল অফিস উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিভিন্ন দেশে বিরাজমান বন্দি বিনিময় সংক্রান্ত আইনি জটিলতার সমাধান করে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমরা কাজ করে যাচ্ছি।’

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর পুলিশের সার্কেল অফিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কোটচাঁদপুরে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সার্কেল অফিস ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ।
এরপর তিনি মহেশপুরের খালিশ পুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকালে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও মহেশপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায়?


/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম