প্রধানমন্ত্রীর দেওয়া জমি পেলেন ক্রিকেটার মিরাজ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১

প্রধানমন্ত্রীর দেওয়া জমি পেলেন ক্রিকেটার মিরাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত জমি পেলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়ার কাছ থেকে জমির দলিল হাতে পান মিরাজ। মিরাজকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বরের প্লটে ৩.৬ কাঠা জমির দলিল দেওয়া হয়েছে। এ প্লটের বাজার মূল্য ৫৭ লাখ টাকা। মিরাজের পরিবারের কাছ থেকে ১ হাজার এক টাকা প্রতীকী মূল্যে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনার জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্রিকেটার মিরাজ বলেন, ‘জমির দলিল পেলাম। বাড়ির কাজ খুব শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী বাড়ি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা রক্ষা করেছেন। জমি দেওয়ায় আমার ও আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মিরাজের বাবা জালাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে অসীম কৃতজ্ঞ। সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞ। তাদের লেখার কারণে আমাদের পরিবারের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে পেরেছেন।’

খালিশপুরের হাউজিং স্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নম্বর প্লটের ভাড়ার টিনের ছাউনি ঘেরা বাঁশের বেড়ার ঘরে বেড়ে ওঠেন ক্রিকেট বিশ্বের আলোচিত তারকা মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে গত বছরের ৩০ অক্টোবর বাড়ি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম