কোস্টগার্ড বহরে যুক্ত হলো দু’টি যুদ্ধ জাহাজ

মোংলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৯

যুদ্ধ জাহাজ, ছবি-সংগৃহীত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর বহরে যুক্ত হলো দু'টি যুদ্ধ জাহাজ। শুক্রবার ( ২২ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিমজোন (মোংলা সদর দফতর) এ কোস্টগার্ডের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন ইকরাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিজিএস মনসুর আলী এবং সিজিএস কামরুজ্জামান নামে এ দুটি যুদ্ধ জাহাজ গ্রহণ করেন।

৮৭ মিটার দৈর্ঘ্য ১০ দশমিক ৫ মিটার প্রস্থ এবং এক হাজার ৩০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজ দু’টি ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে বলে জানায় জাহাজ দু’টির অধিনায়ক ক্যাপ্টেন এম এহসান উল্লাহ ও ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকি।

তারা আরও জানান, জাহাজ দু’টিতে ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক রয়েছেন।

কোস্টগার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, যুদ্ধ জাহাজ দু’টি স্বাভাবিক কর্মকাণ্ডের পাশাপাশি গভীর সমুদ্রে টহল পরিচালনাসহ চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের উদ্দেশে ইতালির লা স্পেজিয়া পোর্ট থেকে ছেড়ে আসে জাহাজ দু’টি। আজ (শুক্রবার) কোস্টগার্ডে যুক্ত হলো জাহাজ দু’টি। এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ডের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন ইকরাম চৌধুরী, জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরীসহ পদস্থ কর্মকর্তারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক