ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহীন (৩৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ বাসযাত্রী। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ভাগাড় নামক স্থানে বাস ও তেলবাহী লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিরব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, যশোর থেকে কালীগঞ্জ অভিমুখে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মজুমদার পেট্রোলিয়ামের একটি তেলবাহী লরি আসছিল। এসময় পিরোজপুর ভাগাড় নামক স্থানে পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা লাগে। আর লরিটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন যাত্রী ও বাস হেলপার আহত হয়। তাদের মধ্যে বাস হেলপার শাহীনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের