যশোরে ‘দুই পক্ষের সংঘর্ষে’ সন্ত্রাসী শিশির ও শুভ আহত

যশোর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭

আহত শিশির যশোরের ছুটিপুর-এড়েন্দা রোডে ‘সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষে’ শিশির ঘোষ (৩৫) ও রাব্বী ইসলাম শুভ (২৭) নামে দুই জন গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আহত শিশির শহরের ষষ্টীতলা পাড়া এলাকার নিত্য ঘোষ এবং শুভ শহরের বেজপাড়া ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল  হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাত ৩টার দিকে পুলিশ জানতে পারে যশোরের ছুটিপুর-এড়েন্দা রোড এলাকায় দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওইসময় শিশির ও শুভকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, ওই সময় ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান এবং ১৯টি বোমা উদ্ধার করা হয়।

আহত শুভ তবে আহত  শিশির ও তার বাবা নিত্য ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার ভোর রাতে শিশির ও শুভকে বাগেরহাট জেলার চিতলমারি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে যশোরে নিয়ে আসে। এরপর তাদের চোখ বেঁধে মারপিট করে হাত-পা ভেঙে দেয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গুরুতর আহত  অবস্থায় শিশির ও শুভকে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের দুজনেরই দুই পা এবং একটি করে হাত ভেঙে গেছে। তাছাড়া শরীর থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে।

হাসপাতালের সিনিয়র নার্স রেকসোনা একই হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলুর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই রক্ত দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।’

ওসি আজমল হুদা জানান, আহত দু’জন গত ২৩ ডিসেম্বর যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দোকানি টিপু সুলতান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাছাড়া তাদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই, বোমাবাজিসহ কমপক্ষে ১৫টি করে মামলা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি