নড়াইলে যুবকের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০৪:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৪:৪২

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা এলাকা থেকে শাহজাহান ইসলাম (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাহজাহান দিঘলিয়া দক্ষিণপাড়া গ্রচ্ছগামের রবিউল ইসলামের ছেলে।

নিহতের মা রুবিয়া বেগম জানান, বুধবার(২৭ ডিসেম্বর) বিকালে তার ছেলে শাহজাহান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পুলিশের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন।

ওসি জানান,বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদীর পাড়ে অবস্থিত রায়পাশা মহাশ্মশানের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন।খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান,  এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম