নড়াইলে শিক্ষককে কুপিয়েছে সন্ত্রাসীরা

নড়াইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮

আহত শিক্ষক দেলোয়ার হোসেন খাঁন সনেট নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা-হামারোল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষককে কুপিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউপির আমাদা-হামারোল গ্রামে কাশেম খাঁন সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের আলী আহম্মদ খাঁন সমর্থিত লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার আমাদা-হামারোল গ্রামের আবুল হোসেন খাঁনের ছেলে তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন খাঁন সনেট (৩০) দাদির মিলাদ মাহফিলের বাজার করার জন্য মোটরসাইকেলে পার্শ্ববর্তী দিঘলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে অ্যাডভোকেট আলাউদ্দিন মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে আলী আহম্মদ খাঁন সমর্থিত ২০/২৫ জন সন্ত্রাসী শিক্ষক দেলোয়ার হোসেন খাঁন সনেটের গতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই শাহিন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের