যশোরে বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

যশোর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪

যশোর যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আব্বাস মোড়ল (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই। তার বাবার নাম হাজরা মোড়ল।      

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।  
যশোরের সহকারী পুলিশ সুপার মো. মেহেদি ইমরান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান শিপলু বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে কামালকে হত্যার উদ্দেশ্যে কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী ইলিয়াস, রিংকু, শুভ, মানিকসহ কয়েকজন তাদের চন্দ্রপুরস্থ বাড়িতে বোমা হামলা চালায়। ওই সময় কামাল পালিয়ে গেলে একটি বোমা তার ভাই আব্বাসের শরীরে লাগে। এতে তিনি মারা যান।   
ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম নিহত আব্বাসকে আওয়ামী লীগ কর্মী বলে নিশ্চিত করেছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম