কয়রায় আ.লীগের সভায় ছাত্রলীগের হামলায় আহত ৯

খুলনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৮:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯

কয়রায় আহত নেতাকর্মীরা

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা চলাকালে কয়রা উপজেলায় ছাত্রলীগের হামলায় ৯ জন আহত হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা চলছিল। দলীয় বিরোধ ও প্রধান্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের একটি অংশ হঠাৎ করেই হামলা চালায়। আহতদের জায়গীরমহল হাসপাতালে ভর্তি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, কোহিনুর আলম (৩৪), তরিকুল ইসলাম (২৭), সোহরাব হোসেন (৩৫), রিপন (২০), মাওলা বক্স (৩২), মোজাফ্ফার (৩৩০), জাকারিয়া (৩০), রবিউল (২৮), রায়হান (২৫)।

কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম মোহসিন রেজা জানান, জাতীয় কর্মসূচি পালনের লক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলছিল। জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল আকর্ষিক ছাত্রলীগ কর্মীদের সঙ্গে নিয়ে সভাস্থলে ঢুকেন। এসময় তার পেছনে থাকা ছাত্রলীগ নেতারা হামলা চালায়। এ হামলায় ৯ নেতাকর্মী আহত হয়।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের কয়েকজন নেতা ছাত্রলীগে উশৃঙ্খল নেতা-কর্মীদের  হামলা চালানোর জন্য মদদ দিয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়নি।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বলেন, ‘কয়রা আওয়ামী লীগের দাওয়াত পেয়েই তিনি অনুষ্ঠানে যোগদান করেন। আলোচনা চলাকালে এক গ্রুপ সেখানে হাজির হয়ে হামলা ও ভাঙচুর করে সভাটি পণ্ড করে দেয়।

ইউ.পি চেয়ারম্যান আ. সাত্তার পাড় জানান, আধিপত্য বিস্তারকে ঘিরে ছাত্রলীগ হামলা চালিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের নেতৃত্বাধীন স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ একত্রিত হয়ে উপজেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। সভা চলাকালে সেখানে উপস্থিত হন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল। এর কিছু সময় পর সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় চালায়।

আরও পড়ুন: একদিনেই দেশের সব দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়: দুদক কমিশনার 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক