কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩

দুর্ঘটনা কবলিত বাসটি কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ায় খালেকের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক নয়ন হোসেন ও হেলপার হেলপার জাফর। তাদের বাড়ি কুষ্টিয়ার জগন্নাথপুর ও সাওতা গ্রামে।  স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ীগামী রনি এন্টারপ্রাইজের (পাবনা-ব-৩৭৫) একটি বাস কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ার খালেকের ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হন। এ সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হন। বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম