শ্রদ্ধা‌র্ঘ্যে সাংবা‌দিক মা‌নিক সাহা‌কে স্মরণ

খুলনা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৬

শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শ্রদ্ধা‌র্ঘ্যের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহাকে স্মরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, রতন সেন পাবলিক লাইব্রেরি, মানিক সাহার পরিবার ও উদীচীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশুর পরিচালায় আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রহমান বাবু, এস এম জাহিদ হোসেন ও মো. সাহেব আলী, আবু তৈয়েব, গৌরাঙ্গ নন্দী, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে, রকিব উদ্দিন পান্নু ও মোহাম্মদ আলী সনি প্রমুখ।

এদিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম। সভায় প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। পরিবারের পক্ষ থেকে মামলা না করায় ১৭ জানুয়ারি খুলনা থানার সাব ইন্সপেক্টর বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। বিস্ফোরক দ্রব্য অংশের মামলায় আসামিরা খালাস পায়। ২০১৬ সালের ৩০ নভেম্বর এ মামলার হত্যা অংশের রায়ে ৯ আসামির যাবজ্জীবন সাজা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম