সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ০৩:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৩:২১

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ট্রাকচালক রাজিব হোসেন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে আমলী আদালত দামুড়হুদা অঞ্চলে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে রাজিব হোসেন। পরে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত বছরের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর মোড় নামক স্থানে ট্রাক ও একটি আলমসাধুর মুখোমুখি সংর্ঘষ হয়।দুর্ঘটনায় আলমসাধুতে থাকা ১৩ জন মাটিকাটা শ্রমিক নিহত হয়। নিহত ১৩ জন শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে। ঘটনার দিন সবাই কাজ খুঁজতে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল।দুর্ঘটনার দিন রাতেই দামুড়হুদা মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন বাদী হয়ে ঘাতক ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামি করে একটি মামলা করে।

তিনি আরও জানান, এ মামলার অপর আসামি জুয়েল রানা গত বছরের ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে। পরে প্রধান আসামি রাজীব সোমবার আত্মসমর্পণ করে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের