ঝিনাইদহ থেকে ডাকাতি হওয়া স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬

ঝিনাইদহের মহেশপুরে নৈশ কোচ থেকে ডাকাতি হওয়া ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে নৈশ কোচ থেকে ডাকাতি হওয়া ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে কোটচাঁদপুর থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে মিলন (২৮) ও একই উপজেলার পোস্ট অফিস পাড়া এলাকার ডাক্তার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম ওরফে পটলা (৪৭)।

ওসি জানান, গত ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের সুন্দরপুর এলাকায় সোনার তরী পরিবহন থেকে একদল ডাকাত পাচার হওয়া স্বর্ণের বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার খবর পেয়ে মহেশপুর থানার উপ পরিদর্শক  (এস আই) আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে বুধবার ঢাকা থেকে এ মামলার প্রধান আসামি মিলনকে ও তার স্বীকারোক্তি মোতাবেক সহযোগী আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোরে  তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩০ পিস স্বর্ণের বার।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ৪৭ পিস স্বর্ণের বার ডাকাতি করেছিল। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম