যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫৯

যশোর যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের  মাথার ডানপাশে ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া মুখমণ্ডল বিকৃত অবস্থায় রয়েছে। তার পরনে ব্লু  জিন্স ও কালো শার্ট ছিল।  

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম