‘সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হয় রাজিম’

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:০৭





ফাওমিদ তানভীর রাজিম স্কুলছাত্র ফাওমিদ তানভীর রাজিমের (১২) মায়ের অভিযোগ দুই সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ছেলেকে খুন করা হয়েছে। খুলনা পাবলিক কলেজে কনসার্ট চলাকালে শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে খুন করা হয়। রাজিম ৭ম শ্রেণির ছাত্র ছিল।

খুলনা মেট্রো পুলিশ লাইনস স্কুলের শিক্ষিকা রাজিমের মা রেহানা খাতুন বলেন, ‘আমার ছেলে রাজিম শনিবার বিকালে বাড়িতেই ছিল। বিকাল ৫টার দিকে তার সহপাঠী শাহিনুর রহমান সাগর ফোন করে তাকে কলেজ ক্যাম্পাসে ডেকে নেয়। রাত সোয়া ৯টায় সাগরই আবার ফোন করে তাকে ছুরি মারার খবর দেয়। সহপাঠী দুই ছাত্রীকে কোচিংয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করার একদিন পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।’

রেহানা খাতুন বলেন, ‘আমার সহকর্মী শিক্ষিকার মেয়ে মৌমিতা ও তৃষার সঙ্গে একই কোচিং সেন্টারে পড়তে যেত রাজিম। কোচিংয়ে যাওয়া-আসার পথে ওই দুই মেয়েকে স্থানীয় আলিফ ও তার বন্ধুরা উত্ত্যক্ত করতো। রাজিম এর প্রতিবাদ করেছিল। ফলে শত্রুতা সৃষ্টি হয়। গত শুক্রবার (১৯ জানুয়ারি) বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়েছিল।’

রাজিমের মা বলেন, ‘শনিবার বিকাল ৫টার দিকে ফোন করে রাজিমের বন্ধু সাগর তাকে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ডেকে নেয়। এরপর অনুষ্ঠান চলাকালে রাতে পরিকল্পিতভাবে ৭-৮ জন তাকে মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজিমদের বাড়ি মহানগরীর বড় বয়রা ১২৮/৩, পালপাড়ায়।

এ ঘটনায় রাজিমের বাবা শেখ জাহাঙ্গীর আলম রবিবার (২১ জানুয়ারি) খালিশপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তারা রাজিমের বন্ধু, তবে কেউই পাবলিক কলেজের ছাত্র নয়।

তারা হলো মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা ও সেনা সদস্য কঙ্গোয় শান্তি মিশনে থাকা আলমগীর হোসেনের ছেলে আসিফ প্রান্ত আলিফ (১৬), বড় বয়রা মেইন রোডের আফজালের মোড় এলাকার জাকির হোসেন খানের ছেলে মো. জিসান খান ওরফে জিসান পারভেজ (১৬), বড় বয়রা মেইন রোড এলাকার মো. আহাদ হোসেনের ছেলে তারিন হাসান ওরফে রিজভী (১৩), রায়ের মহল মুন্সিবাড়ির চিনির ভাড়াটিয়া সাইদ ইসলামের ছেলে মো. সানি ইসলাম ওরফে আপন (১৩)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘রাজিমের বাবার দায়ের করায় মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজিম হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। সোমবার (২২ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

খুলনা পাবলিক কলেজের কেয়ারটেকার সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অব.) মো. মোসলেম উদ্দিন জানান, শনিবার কলেজে কনসার্ট চলছিল। রাত সাড়ে ৯টার দিকে কলেজের দ্বিতীয় গেটের ১০-১২ গজ ভেতরে ও অধ্যক্ষের বাস ভবনের সামনে চিৎকার শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে তিনি রাজিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাও দায়িত্ব পালন করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও ছিল। এ অবস্থার মধ্যে শেষ দিনের এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ জানান, রাজিম খুনের প্রতিবাদে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম