পাটকল শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হচ্ছে

খুলনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২৩:৪২

শ্রম দফতরের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক
খুলনার পাটকল শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের নেতা সোহরাব হোসেন।

তিনি জানান, বুধবার বিকালে ঐক্য পরিষদের বৈঠকে ১১দফার আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় গেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগদান করতে পারেন। আর কর্মবিরতি প্রত্যাহার কাজে মিলগুলোতে উৎপাদন শুরু হলে বিজেএমসি ঘোষিত অর্থ রবিবার (২৮ জানুয়ারি) থেকে শ্রমিকরা হাতে পেতে শুরু করবেন।

বুধবার সন্ধ্যায় খুলনার যুগ্ম শ্রম পরিচালকের দফতরে অনুষ্ঠিত বৈঠকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গেট মিটিংয়ের পর ১০টা থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন জানান, বকেয়া মজুরি রবিবার থেকে দেওয়া শুরু হবে। রবিবার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলে ৩ সপ্তাহের, আলিম জুট মিলে ১ সপ্তাহের এবং স্টার, ইস্টার্ন ও জেজেআইয়ের ২ সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া হবে।

শ্রমিক নেতারা জানান, বৈঠকে সাম্প্রতিক আন্দোলন নিয়ে কোনও শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা কোনও ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না বলে দাবি জানানো হয়। মিল কর্তৃপক্ষ তাতে সম্মতি দেন।  

বৈঠকে খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বিজেএমসি আঞ্চলিক সমন্বয়কারী গাজী শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ আবদুল শাদি, যুগ্ম শ্রম পরিচালক মিজানুর রহমান, ৬টি পাটকলের প্রকল্প প্রধান এবং সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: এবার ভুখা মিছিল করলেন পাটকল শ্রমিকরা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক