পুলিশকে কোনও দলের বাহিনী হিসেবে কাজ না করার আহ্বান ড. কামালের

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৯

পুলিশকে কোনও দলের বাহিনী হিসেবে কাজ না করার আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন। শনিবার বিকালে সাতক্ষীরার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা গণফোরামের প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বক্তব্য রাখছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘পুলিশকে অপব্যবহার করবেন না। পুলিশের প্রতীকে শাপলা রয়েছে। শাপলা আমাদের জাতীয় প্রতীক। এর মর্যাদা রক্ষা করতে হবে।’ এসময় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোটি টাকা দিলেও আপনারা বিক্রি হবেন না।’ এসময় বঙ্গবন্ধুর উদাহরণ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমার সামনে অফার দিয়ে বলা হয়েছিল আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু তিনি তা নাকচ করে বলেছিলেন প্রধানমন্ত্রিত্ব নয়, আমি বাংলার মানুষের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর বয়সে জীবন দিয়ে তা প্রমাণ করেছেন।’

প্রতিনিধি সম্মেলনে জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক শফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এমএ মান্নানসহ স্থানীয় নেতারা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী