ইবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

ইবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ও বহিরাগত ক্যাডারদের নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মিজানুর রহমান নাহিয়ান । বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় মীর মোশাররফ হোসেন ভবনের সামনে তাকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে। ভুক্তভোগী এ ছাত্রদল কর্মী আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১২টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বনি আমিনের সঙ্গে ছাত্রদল কর্মী মিজানুরের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বনি ও তার সহযোগী ইবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আলম ও বহিরাগত ক্যাডার লিটন মিজানুরকে মারধর করতে থাকে। একপর্যায়ে সে মাটিতে পড়ে গেলে গাছের ডাল ভেঙে তাকে বেদম প্রহার করা হয়। পরে মিজানুরকে সেখান থেকে সহপাঠীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
আহত শিক্ষার্থীর আত্মীয়রা জানায়, তাকে অতিরিক্ত মারধরের কারণে মাথায় রক্ত জমে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনলাম মিজানুর ক্যান্টিন থেকে বের হয়ে বনিকে ধাক্কা মারে এবং তার সঙ্গে বাজে আচরণ করে। এ কারণে তারা তাকে মারধর করেছে।’
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রফেসর ড. মাহবুবর রহমান । তিনি বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে আছি। ঘটনাটি শুনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসে ফিরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/টিএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম