বেনাপোল ও শার্শায় দুটি অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ২২ নেতাকর্মীকে ২৩টি হাত বোমাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ইনচার্জ ওসি অপুর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক জামায়াত,বিএনপির নেতাকর্মীরা আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযাগের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেনাপোলের সাত জন ও শার্শার ১৫ জন নেতাকর্মী রয়েছে। আটককৃতদের প্রত্যেককে নাশকতার মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।








