ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভাটবাড়িয়া গ্রাম থেকে ওই মামলার আসামি আফজালকে গ্রেফতারে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে ১২টি রামদা, ১৫টি বল্লম ও ২২টি ঢাল উদ্ধার করা হয়।








