নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭

কুষ্টিয়ার ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি-ধমকি দিচ্ছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কারণ নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।’ রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন। আদালতে এ মামলার বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনই বাস্তবায়িত হবে না। তিনি গণতান্ত্রিক নির্বাচনের সঠিক রূপরেখা আজও  দিতে পারেননি। শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে যাবো না বললে হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে পৌঁছালে ভেড়ামারা কলেজের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজ অধ্যক্ষ মো. শামছুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) নূরানী ফেরদৌসী দিশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ। সভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম