ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৯

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৪

বিশেষ অভিযানে আটক কয়েকজন ঝিনাইদহে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৭টি ককটেল। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৭টি ককটেল। এর মধ্যে সদর উপজেলাতে ২০, শৈলকুপায় ১৫, হরিণাকুণ্ডুতে ৫, কালীগঞ্জে ৫, কোটচাদপুরে ৭ এবং মহেশপুরে ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে, রবিবার রাতে ঝিনাইদহ সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের