ক্রিকেট খেলার কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

খুলনা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮

খুলনা ক্রিকেট খেলার কথা বলে খুলনার গল্লামারীতে ডেকে নিয়ে এক কিশোরী ক্রিকেটারকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী এখন সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় রবিবার রাতে ওই কিশোরীর বাবা তিন জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন নিরালার ২ নম্বর কাশেমনগর লেন এলাকার নয়ন। নয়নের বাবা ব্যবসায়ী বজলুর রহমান স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য এবং ২ নম্বর কাশেম নগর জনকল্যাণ সমিতির সভাপতি। অপর আসামি নয়নের বন্ধু রিয়াল। সে সম্প্রতি বিদেশে পাড়ি জমিয়েছে। অপর ধর্ষক রিয়ালের মামার পরিচয় কেউ জানাতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় শনিবার দুপুরে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ প্রাথমিকভাবে যাচাই বাছাই করে। যাচাই বাছাইয়ে অভিযোগের সপক্ষে তথ্য উপাত্ত পাওয়া যায়। এরপর রবিবার রাতে অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নির্যাতিতা জানায়, প্রতিবেশী নয়ন ক্রিকেট খেলার কথা বলে গত বছরের অক্টোবরে তাকে গল্লামারী ডেকে পাঠায়। এরপর ইজিবাইকে গল্লামারী যায় সে। সেখান থেকে অন্য একটি অটোরিকশায় খুলনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে রিয়াল নামে একজনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় নয়ন। সেখান থেকে অনেক ঘুরে কৈয়ার বিলে রিয়ালের নানার মাছের ঘেরে তাকে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনা কাউকে না জানাতে ভয়-ভীতি দেখানো হয়।

নির্যাতিতা কিশোরীর বাবা বলেন, ‘প্রতিবেশী নয়নসহ তিন জন তার মেয়েকে ক্রিকেট খেলার কথা বলে কৈয়ার বিলে একটি ঘেরে নিয়ে ধর্ষণ করেছে। হত্যার ভয় দেখানোয় মেয়ে মুখ খুলতে সাহস পায়নি।’

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী