বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ১৬ জন ও বিএনপির ৩০ জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া জেলায় ৪ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছে।
আরও পড়ুন: কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত








