সাতক্ষীরায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত বাসে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২২

বাসে আগুন দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার পর সাতক্ষীরায় সড়কের পাশে রাখা একটি এসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরতলীর বাঁকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁকালে সড়কের পাশে এ কে ট্রাভেলসের একটি পরিত্যক্ত এসি বাস রাখা ছিল। সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এ কে ট্রাভেলসের ওই বাসটিসহ আরও কয়েকটি বাস সবসময়ই বাঁকালে সড়কের পাশে রাখা থাকে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার  জানান, ত্রাস সৃষ্টির জন্য সন্ধ্যায় বাঁকালে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো। জেলা শহরের প্রবেশ পথগুলোতে বুধবার রাতেই পুলিশ অবস্থান নিয়ে তল্লাশি করে।নাশকতা এড়াতে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মাঠে রয়েছে।

সরকার দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন এদিকে পুলিশের পাশাপাশি রাজপথে ছিল সরকারি দলের নেতাকর্মীরাও। জেলার বিভিন্ন গ্রামে, বাজারে, উপজেলা শহরে ও জেলা শহরে সরকারি দলের নেতাকর্মীরা গড়ে তোলে শক্তিশালী ব্রিগেড। মিছিল সমাবেশের পাশাপাশি মোটরসাইকেল শোডাউন ছিল নজরকাড়া।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি