ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫৩ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩১

ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫৩ জন গ্রেফতার ঝিনাইদহে পুলিশের নাশকতাবিরোধী অভিযানে  বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, জেলাব্যাপী পুলিশের নাশকতাবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ জামায়াত ও ১৬ বিএনপি নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৬টি ককটেলও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম