ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় বিশ্বনাথ বিশ্বাস দত্ত (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ আদেশ দেন। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ বিশ্বাস দত্ত হাটগোপালপুর এলাকার মৃত ভুপেন্দ্রনাথ দত্তের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাজাসহ বিশ্বনাথ দত্তকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা উপস্থিত ছিলেন।








