সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার বকচরা বাইপাস সড়ক এলাকায় তুচ্ছ ঘটনার জেরে স্কুল শিক্ষার্থী সাকিব হোসেন (১৬) পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন পুলিশ লাইন্স স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও পুলিশ কনেস্টবল নজরুল ইসলামের ছেলে।
এসময় সঙ্গে থাকা রাশেদ নামের অপর এক স্কুলছাত্র আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদ শহরের রসুলপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, সাকিব হোসেন, রাশেদ ও অমি পুলিশ লাইন্স স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তারা মঙ্গলবার সন্ধ্যায় বকচরায় মাহফিলে যায়। সেখানে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার জনৈক শান্তর সঙ্গে তুচ্ছ ঘটনায় ঝগড়া হয়। বিষয়টি সেখানেই নিষ্পত্তির পর সভা শুনে বকচরা দিয়ে বাড়িতে ফেরার পথে বাইপাস সড়কে পৌঁছানো মাত্রই কাদের ও শান্তসহ তাদের আরও কয়েকজন সঙ্গী সাকিব, রাশেদ ও অমির ওপর হামলা করে। এসময় তারা গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি তাদের পিটাতে থাকে। এসময় সাকিব ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। আহত হয় রাশেদ। আর কোনোরকমে দৌড়ে পালায় অমি।
পরে স্থানীয়রা গুরুতর জখম সাকিব ও রাশেদকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। অপর সঙ্গী আহত রাশেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনটেলিজেন্স) মহিদুল হক রাতে জানান, চিকিৎসাধীন রাশেদ কিছু তথ্য দিয়েছে। তারই ভিত্তিতে শহরের কামালনগরের আমিরুজ্জামান বাবুর পুত্র অমিকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে নিয়ে ঘটনাস্থলে যাওয়াসহ বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।


/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের