কুষ্টিয়ায় ৯ শিক্ষক ও ১৮ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৩

কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষার রসায়ন বিজ্ঞান বিষয়ের সেটকোড জালিয়াতির অভিযোগে ৯ শিক্ষক ও ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ তাদেরকে বহিষ্কার করেন।

ইউএনও এস এম জামাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলো উপজেলার ছতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দিন, শফি উদ্দিন, বাবুল হোসেন, কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষক শামীম আলী, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নূর আমিন, বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার আলী ও মেজবাউল হক।

মীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রের ১০৯নম্বর কক্ষ থেকে তিন শিক্ষার্থী, ১১০নম্বর কক্ষ থেকে চার শিক্ষার্থী ও ১১১নম্বর কক্ষ থেকে ১১ শিক্ষার্থী এবং ওই তিন কক্ষের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৯ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি