যশোরে ১৫ লাখ টাকা নিয়ে হাসপাতালের ব্যবস্থাপক উধাও

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

যশোর যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক তৌফিক ইলাহী ১৫ লাখ টাকার হিসাব না দিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ করেছে হাসপাতালের মালিক পক্ষ। তার খোঁজ জানতে হাসপাতাল কর্তৃপক্ষ ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু চৌধুরী জানান, ২০১৬ সালের ডিসেম্বর মাসে বুরুজবাগান জেনারেল হাসপাতালে ব্যবস্থাপক পদে তৌফিক ইলাহীকে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে তৌফিক ইলাহী মাদকাসক্ত হয়ে পড়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে থাকা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বলে। তৌফিক হিসাব বুঝিয়ে দিতে গড়িমসি শুরু করে। কর্তৃপক্ষ ব্যবস্থাপক পদে আরও একজনকে নিয়োগ দিয়ে তৌফিককে তিন দিনের মধ্যে হিসাব বুঝিয়ে দিতে বলে।

তৌফিক নতুন নিয়োগপ্রাপ্ত ব্যাবস্থাপকসহ কর্মচারীদের হুমকি দিতে থাকেন। তার হুমকিতে কয়েকজন নার্স ও আয়া চাকরি ছেড়ে দেন। ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালের সমগ্র হিসাবের খাতাসহ নিজেই আত্মগোপন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তৌফিকের নামে বুধবার সকালে শার্শা থানায় অভিযোগ করেন। তার সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু চৌধুরী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন, ‘টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু চৌধুরী ১১ ফেব্রুয়ারি থানায় তৌফিকের নামে একটি লিখিত অভিযোগ  করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক