সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৮

 

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা শহরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরের পারকুখরালি গ্রামে রাহাতুল্লাহর মিলে এ ঘটনাটি ঘটে। সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মেরিনা আক্তার এ খবর নিশ্চিত করেছেন।

নিহত সোনিয়া খাতুন (২৫) শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

আটকরা হলো সোনিয়ার স্বামী সাদ্দাম হোসেন, মিল মালিক সোহাগ হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন ও সাদ্দামের মা।

ঘটনাস্থলে যাওয়া সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মেরিনা আক্তার জানান, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সোনিয়া খাতুন শহরের পারকুখরালি গ্রামে রাহাতুল্লাহর মিলে কর্মচারী হিসেবে কাজ করতো। একই মিলে সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাজমা খাতুনও কাজ করতো। নাজমা খাতুনের স্বামী কাজ করে পাটকেলঘাটার ত্রিশ মাইলের একটি কারখানায়। এর মধ্যে নাজমা খাতুন সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো।

মেরিনা আক্তার জানান, শুক্রবার ভোরে সাদ্দাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের ভেতর আড়ায় ঝুলিয়ে দেয়। তার মুখে, গলায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম