বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় স্বর্ণ পাচারকারী একটি পুটলা ফেলে পালিয়ে যায়। পুটলার মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বেনাপোল ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার স্বর্ণ বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।








