শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১০

অভিযুক্ত শিক্ষক গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি)রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত গোলাম কিবরিয়া (৫৮) উপজেলার হরিয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেণির চার শিক্ষার্থীকে স্কুলের ছাদে নিয়ে প্রায়ই যৌন নিপীড়ন করতো। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকি দিতেন। স্কুল থেকে বাড়ি ফিরে শনিবার রাতে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের বিষয়টি  জানান। এরপর ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুণ্ডু থানায় যান।  হরিয়ারঘাট গ্রামের নজরুল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, এর আগেও শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়াকে সতর্ক করে স্কুল কমিটি সাত বার নোটিশ দেন। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের