কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিন জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৬

কারাদণ্ড কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটাঘাট গ্রামের গোলাম সরোয়ার (৪০), ফয়জুল্লাহপুর এলাকার আহাদ প্রামানিক (৪৫) ও পান্না সরদার (৩৮)। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ৭ জুলাই ভেড়ামারা থানায় এ অস্ত্র মামলা দায়ের করা হয়। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার পদ্মানদীর রাইটাঘাট এলাকায় একটি বালিবোঝাই ট্রলারে অভিযান চালিয়ে ৩টি অবৈধ এলজি ও রাইফেলের ১০ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করে। পরে মামলার দীর্ঘ বিচারকাজ শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম