চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২০

চুয়াডাঙ্গা আবাসিক হোটেল চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের বড় বাজারের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে ফরিদা খাতুন (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি)  দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস এ খবর নিশ্চিত করেছেন।

নিহত ফরিদা গাজীপুর শহরের আনোয়ার হোসেনের স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর থেকে আনোয়ার হোসেন পলাতক।’

জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিক রঞ্জু জোয়ার্দ্দার, ম্যানেজার আনিসুর রহমান ও কর্মচারী শাহিন আলীকে আটক করেছে পুলিশ।

হোটেল মালিক রঞ্জু জোয়ার্দ্দার বলেন, ‘২১ ফেব্রুয়ারি বিকালে ফরিদা বেগমকে সঙ্গে নিয়ে আনোয়ার হোসেন স্বামী-স্ত্রী পরিচয়ে ২২৪ নম্বর কক্ষটি ভাড়া নেয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। কোনও সাড়া শব্দ না পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশে খবর দেওয়া হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ কক্ষের তালা ভেঙে ফরিদা খাতুনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিক রঞ্জুসহ তিন জনকে আটক করা হয়েছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক