ভুয়া নিয়োগপত্র ও সিলসহ খুলনায় সাবেক ২ সেনা সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১

গ্রেফতার সেনাহিনীর ভুয়া নিয়োগপত্র ও সিলসহ সাবেক দুই সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, ফারুক হোসেন ও শরিফুল ইসলাম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলা উপজেলার আলকা ১৪ মাইল গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সিকদার আককাছ আলী বলেন, ২০১৬ সালে ফারুক ফেব্রুয়ারিতে ময়মনসিংহ সেনানিবাস থেকে চাকুরিচ্যুত হয়। একই অভিযোগে বান্দরবান সেনানিবাসে থাকা ল্যান্স করপোরাল শরিফুলের চাকরি যায়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্রের সদস্য। সাধারণ মানুষকে সেনাবাহিনীতে নিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে।

গ্রেফতারকৃত ফারুকের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামে। বর্তমানে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নিশচিন্তপুর গ্রামে থাকে। আর শরিফুলের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে। বর্তমানে তিনি থাকেন রাজশাহীর উপশহরে।

জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের হাবিবুর রহমান মৃধা একই উপজেলার কাশালিয়া গ্রামের আশ্রাব আলী মল্লিককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য মোটা অংকের টাকা দেওয়া চুক্তি হয়। সে অনুযায়ী, মঙ্গলবার চুক্তির টাকা নিতে ফুলতলার ১৪ মাইল এলাকায় যায়। এসময় আগে থেকে অবস্থানরত জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাদের আটক করে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগে ভুয়া দু’টি নিয়োগপত্রের ফরম অপূরণকৃত, সেনা নিয়োগের একটি প্রশ্নপত্র ও নিয়োগ সংক্রান্তে ৬টি সিল পাওয়া যায়। এছাড়া তারা দবির উদ্দিন ও তানভীর নামে দু’জনকে যশোর কুইন্স হাসপাতাল থেকে রক্ত পরীক্ষা করে ১৫ ফেব্রুয়ারি ৯ লাখ টাকা নিয়ে দুটি ভুয়া নিয়োগপত্র দিয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান মৃধা বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম