প্রধানমন্ত্রী যাকে নৌকার মাঝি বানাবেন তার সঙ্গেই সবাইকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা মো. জামিল হোসাইন।
আগামী ৩ মার্চ খুলনা সাকির্ট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে একঅঙ্গে কাজ করতে হবে। দলের মধ্যে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
এর আগে শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকা থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে শরণখোলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। এসময় নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দেওয়া হয় ও লিফলেট বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।








