বিএনপিকে ক্ষমতার বাইরে রাখাই উচিত: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৬:২৩আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:২৪

‘বিএনপি রাজাকার পরিহারে নীরব এবং দুর্নীতিবাজ রক্ষায় সরব। তাই তাদের কাছ থেকে গণতন্ত্র ও উন্নয়ন আশা করা যায় না। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা রাজাকার পরিহারে চরম নীরবতা পালন করছে। তাই এই দলকে ক্ষমতার বাইরে রাখাই উচিত।’

কথা বলছেন তথ্যমন্ত্রী ইনু শুক্রবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার স্থানীয় এনজিও দিশা টাওয়ারে কবি ও লেখক জিয়াউর রহমানের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ‘দশ বছর ধরে খোলা আদালতে মামলা চলেছে, তিনবার আদালত বদল হয়েছে। তাদের পছন্দমতো আদালতেই সেই মামলার রায়ের পর তারা বলছেন মিথ্যা মামলা। তাহলে প্রথম দিনই আদালত অস্বীকার করা উচিত ছিলো।’

মিয়ানমার সীমান্তে উত্তেজনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এ বিষয়ে আমরা সতর্ক আছি। মিয়ানমার বিষয় নিয়ে বর্তমান সরকার ও আন্তর্জাতিক অঙ্গন পরিষ্কার অবস্থান নিয়েছে। বাংলাদেশ ও বিশ্ববাসী একদিকে আর মিয়ানমার এখন একঘরে। সরকারের প্রচেষ্টায় মিয়ানমার আলোচনায় বসতে রাজি হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহজাহান আলী, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম