৫০ কেজি নাকি ৪০ কেজি?

খুলনা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২০:২৮আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:৪৮

হরিণের মাংসসহ আটক মো. শামীম মিস্ত্রী কোস্টগার্ডের দাবি সুন্দরবন থেকে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস ও দুইটি মাথা জব্দসহ একজনকে তারা আটক করেছে। কিন্তু বনবিভাগ বলছে ৪০ কেজি মাংস জব্দ করা হয়েছে। সোমবার (৫ মার্চ) খুলনার দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোনের (সিজি আউটপোস্ট) সদস্যরা।

আটক মো. শামীম মিস্ত্রী (৩৩) পাইকগাছা উপজেলার পাটকলপটা গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রীর ছেলে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে  দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি হরিণের মাংস ও দুইটি মাথা জব্দ এবং ইঞ্জিনচালিত একটি দেশীয় নৌকা  আটক করা হয়। অভিযানে বনকর্মীরাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, উদ্ধার মালামাল, জব্দ হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সোয়াইব খান বলেন, ‘শামীম এই প্রথম গ্রেফতার হলো। বন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর হরিণের ৪০ কেজি মাংস আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে আদালত চত্বরেই মাটি চাপা দেওয়া হয়েছে।’

তাহলে বাকি ১০ কেজি মাংস কোথায় গেলো—এ প্রসঙ্গে জানতে চাইলে কোস্টগার্ডের স্টাফ অফিসার লে. কর্নেল মাহাদি বলেন, ‘আমরা তো অনুমান হিসাব করি। পরে তারা (বনবিভাগ) যদি মাইপা-টাইপা ওই ৪০ কেজি পায়। তাহলে আমাদের আর কিছু বলার নাই। আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকতে চাচ্ছি। তাই হিসাব-কিতাবে যেতে চাচ্ছি না।’

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তি

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম