পাটের বস্তা ব্যবহার না করায় ব্যবসায়ীদের জরিমানা, প্রতিবাদে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৭:২৬আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:২৬

যশোর পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় যশোরের মণিরামপুরে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিক সমাবেশ এবং দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মান্নান জানান, পাটজাত পণ্য বাদ দিয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় চাল বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম ও মতিয়ার রহমানকে পাঁচ হাজার টাকা করে এবং কামরুল ইসলাম, মারুফ হোসেন ও তরুণ কুণ্ডুকে দুই হাজার করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ আদালত পরিচালনা করে জরিমানা করার প্রতিবাদে চাল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে উপজেলা ভূমি অফিসের সামনে প্রধান সড়ক অবরোধ করেন। পরে তারা রাস্তা ছেড়ে চালপট্টিতে এসে প্রতিবাদ সমাবেশ করেন। জরিমানার টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা দোকান বন্ধ রাখবেন বলে সমাবেশে ঘোষণা দেন।
ব্যবসায়ী নেতা সাঈদ বলেন, ‘অন্যান্য সময় আদালত পরিচালনার আগে প্লাস্টিকের বস্তা ব্যবহার না করার জন্য মাইকিং এবং তাদের চিঠি দেওয়া হতো। এখন চাল আসছে ভারত থেকে। তারা প্লাস্টিকের বস্তায় চাল দিচ্ছে। তাছাড়া মন্ত্রীও বলেছেন, প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। সেই অনুযায়ী আমরা ওই বস্তা ব্যবহার করছি।’ জরিমানার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তারা দোকান খুলবেন না বলে জানান।
সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, ‘আজ জাতীয় পাট দিবস। সেই উপলক্ষে অভিযান চলেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা দোকান খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে তারা প্লাস্টিকের বস্তা ছেড়ে পাটের বস্তা ব্যবহার করা শুরু করবেন বলে জানিয়েছেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জরিমানার টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম