চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৭:৫৬আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:০৬

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কে ট্রাক্টর- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম নুর হাকিম (৬৫)। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হাকিমের বাড়ি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোবারক পাড়ায়।

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন একথা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়ছে, শুক্রবার বিকালে নুর হাকিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মুজিবনগর যাচ্ছিলেন। কানাইডাঙ্গা বাটকেমারি ডন ইটভাটা সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর হাকিমকে মৃত ঘোষণা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম