বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৯:৪১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৯:৪২

চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশনের গয়না উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানির মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার সকাল ৮টার দিকে জীবননগর পাকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় এই মালামাল উদ্ধার করা হয়।

বিজিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার জীবননগর উপজেলার পাকা রাস্তার উপর থেকে ৭ হাজার ৪০০টি ভারতীয় ইমিটেশনের চেন, ২০ হাজার ভারতীয় ইমিটেশনের পুতি ও ১ লাখ ধাতব কাঠি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। এসব মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম