বিএনপি বেওয়ারিশ দল: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৫:৫৩আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:৫৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা বাংলাদেশে থেকে এ দেশের জন্ম মানে না তারা বেওয়ারিশ। বিএনপি হলো বেওয়ারিশ দল।’  শনিবার (১০ মার্চ) বেলা সোয়া ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন,‘যারা ৭ মার্চের ভাষণ স্বীকার করে না তারা পাকিস্তানের দালাল, রাজাকারের দালাল। তারা দেশের শত্রু। যারা ৩০ লাখ শহীদের রক্তের ঋণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তারাও বাংলাদেশের শত্রু। যারা পাকিস্তানের নির্মম গণহত্যা শিকার করে না অথবা বিভ্রান্তি তৈরি করে তারা জাতির শত্রু। তারা রাজাকারের বন্ধু, জঙ্গি সন্ত্রাসের বন্ধু, আগুন সন্ত্রাসের বন্ধু। তাই আমার আহ্বান মিথ্যাচার থেকে নিজেকে মুক্ত করুন, বাংলাদেশকে সঠিকভাবে জানতে শিখুন।’

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জাসদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরিফুল করিম স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

এর আগে শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণের সময় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির মিথ্যা কথা বলা বদ অভ্যাস। তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না। খালেদার মুক্তি কথা, সহায়ক সরকারের কথা, মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে।’

তিরি আরও বলেন, ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।’

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহের মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, বছির উদ্দিন বাচ্চুসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম