অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু: চার জনের বিরুদ্ধে মামলা, আটক ২

বাগেরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৯:১৪আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৯:১৪

বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় চার জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত কমলা ওরফে নূরীর (২২) মামা মো. শাহ আলম হাওলাদার বাদী হয়ে শুক্রবার রাতে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী ইলিয়াস হাওলাদার, শ্বশুর মোতালেব হাওলাদার, শাশুড়ি তাসলিমা বেগম ও ননদ মাহমুদা বেগমকে আসামি করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, ওইদিন রাতে দুই নম্বর আসামি শাশুড়ি তাসলিমা বেগম ও ৩ নং আসামি ননদ মাহমুদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এক নম্বর ও চার নম্বর আসামি স্বামী ইলিয়াস হাওলাদার ও শ্বশুর মোতালেব হাওলাদার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে কমলা ওরফে নূরীর ময়নাতদন্ত শনিবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্বামী ও তার পরিবারের নির্যাতনের হাত থেকে বাঁচতে কমলা ওরফে নূরী (২২) নামে ওই গৃহবধূ গত ৩ মার্চ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সম্পূর্ণ শরীর দগ্ধ হয়ে যায়। ওই দিন সকাল ১০টার দিকে তাকে শরণখোলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। এক বছর আগে তাদের প্রেম করে বিয়ে হয়। তাদের আরমান নামে তিন মাসের একটি ছেলে রয়েছে। 

আরও পড়ুন: নাসিরনগর উপ-নির্বাচনে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের