সুন্দরবনে পারশে পোনা ধরায় ১৫ জেলে কারাগারে, দু’টি ট্রলার জব্দ

বাগেরহাট প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ২০:১৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:১৯

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে আহরণ নিষিদ্ধ পারশে মাছের পোনা ধরার অপরাধে ১৫ জেলেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে শরণখোলা রেঞ্জের কালামিয়ার খালে অভিযান চালিয়ে স্মার্ট পেট্রোলিং গ্রুপ-১ তাদের আটক করে। এসময় দু’টি ট্রলার ও পোনা ধরার জাল জব্দ করা হয়। পরে জেলেদের রবিবার সন্ধ্যায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আটক জেলেদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতারকৃত জেলেরা হলেন- হাফিজ গাইন, আজাহারুল ইসলাম, সাহাদত গাজী, আব্দুল গণি, এসএম সরদার, মফেল উদ্দিন, রফিকুল ইসলাম, কামাল সেনা, বাহারুল গাজী, হাসান গাজী, আব্দুল বিশ্বাস, এসএম আজম, আনিস সরদার, সাইফুল গাজী ও এবাদুল শেখ। তাদের বাড়ি খুলনার পাইকগাছা ও দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে বলে বনবিভাগ জানিয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং গ্রুপ-১ সকাল ৮টার দিকে শ্যালা নদী সংলগ্ন কালামিয়ার খালে অভিযান চালিয়ে ওই ১৫ জেলেকে আটক করে। এসময় জেলেরা ছোট ফাঁসের জাল ফেলে পারশে পোনা ধরার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে দু’টি ইঞ্জিন চালিত ট্রলার ও পোনা ধরার জাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় তাদের বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম