বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪০ নারী-পুরুষ ও শিশু আটক

বেনাপোল প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ১১:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৩:২৭

যশোর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ইসরাফিল (২৬) নামে এক পাচারকারীসহ  ৪০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার (১৩ মার্চ ) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। বেনাপোল দৌলতপুর ২১ বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক পাচারকারী ইসরাফিল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে  প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় বিজিবি। এ সময়  ১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও ৭ জন শিশুকে আটক করা হয়। এ সময় ইসরাফিল নামে একজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী