যশোরের শার্শা উপজেলা থেকে ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মিন্টু হোসেন (২৭) ও শহিদুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সুবর্নখালী এলাকা থেকে মিন্টুকে এবং সোনা নদিয়া গ্রাম থেকে শহিদুলকে আটক করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
শার্শা থানা পুলিশের এএসআই কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিন্টু ও শহিদুল নামে দুই দুর্বৃত্ত যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিকারপুর ও সোনা নদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তাদের আটক করেছে।
আরও পড়ুন: একরাম হত্যা: মিনার ও মিস্টারসহ খালাসপ্রাপ্তরা কারাগার থেকে মুক্তি পেয়েছেন








